ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রীতি ম্যাচে লেস্টারকে নেতৃত্ব দিলেন হামজা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। গতকাল প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল লেস্টার সিটি। প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া ক্লাবটি ইউক্রেনিয়ান ক্লাব কারপাতির বিপক্ষে ২-১ গোলে জিতেছে। ম্যাচে অধিনায়কের বন্ধনী ছিল বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর বাহুতে।

জাম্বিয়ান ফুটবলার পেটসন ডাকার জোড়া লক্ষ্যভেদের ম্যাচে হামজা চৌধুরীর দল ২-১ গোলে জিতলেও এ ফুটবলার ছিলেন সাদামাটা! রাইটব্যাক হিসেবে শুরু করা হামজা চৌধুরীর ম্যাচ রেটিং ছিল ৬.৬। ম্যাচের ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে গোলে একটি শট নিয়েছিলেন হামজা চৌধুরী। ম্যাচে তার ৪০ পাসের ৩৫টি ছিল সঠিক, যার মধ্যে ছিল প্রতিপক্ষের সীমানায় চারটি সফল পাস। ম্যাচে চারটি সফল লম্বা পাস বাড়িয়েছেন হামজা চৌধুরী। দুটি সফল ক্রসও করেছিলেন, যা নিজ দলের খেলোয়াড়দের খুঁজে নিলেও ক্রস কাজে লাগিয়ে গোল করা যায়নি। একটি ব্লক করা হামজা প্রতিপক্ষের দুটি গুরুতর আক্রমণে প্রতিরোধ গড়েছেন। চারটি সফল রক্ষণ প্রচেষ্টার ম্যাচে একটি ফাউলের শিকার হওয়া হামজা চৌধুরী একটি ফাউলও করেছেন।

চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ওয়েডনেস ডে ম্যাচের আগে হামজার ক্লাব লেস্টার শেষ প্রীতি ম্যাচ খেলবে ৩ আগস্ট, ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে। ১০ আগস্ট থেকে শুরু হবে হামজা চৌধুরীর ক্লাবের প্রিমিয়ার লিগে ফিরে আসার প্রচেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X