ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপ খেলতে ভারত গেল হকি দল

এশিয়া কাপ খেলতে ভারত গেল হকি দল

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ জাতীয় হকি দল। বিহার রাজ্যের রাজগির শহরের উদ্দেশে দলের সদস্যরা গতকাল সকাল ১০টায় রওনা হয়েছিলেন। ২৯ আগস্ট শুরু হচ্ছে আসরের খেলা। উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরদিন চায়নিজ তাইপে এবং ১ সেপ্টেম্বর এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজরা। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী জাপান, চীন ও কাজাখস্তান। আসরের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সুপার ফোর পর্বে যাবে। বাকি দলগুলো লড়বে স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বে নাম লেখাবে। বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখানো। এ জন্য অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করতে হবে। ষষ্ঠ স্থান পেতে হলে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকতে হবে। চায়নিজ তাইপের বিপক্ষে জয়ে সেটা নিশ্চিত হতে পারে। কারণ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া ‘বি’ গ্রুপের বাকি দুই দলের ধরাছোঁয়ার বাইরে।

দল ভারত যাওয়ার আগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান কালবেলাকে বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখোনোর লক্ষ্যের কথা জানিয়েছিলেন। তার কথায়, ‘দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অনেক শক্তিশালী দল। তাদের সঙ্গে আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য চায়নিজ তাইপে ম্যাচ। ওই ম্যাচে লক্ষ্য অর্জিত হলে পঞ্চম কিংবা ষষ্ঠ স্থান পাওয়া সম্ভব। আশা করছি, দল লক্ষ্য অর্জন করতে পারবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X