কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘খোলামেলা’ লায়লা আখতার

টিকটকার প্রিন্স মামুন ও লায়লা আখতার। ছবি : সংগৃহীত
টিকটকার প্রিন্স মামুন ও লায়লা আখতার। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার লায়লা আখতার। বিভিন্ন সময় নিজের বিতর্কিত কথাবার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। এবার টিকটকার প্রিন্স মামুনের বিষয়ে খোলামেলা কথা বলেছেন লায়লা। লায়লা আখতার জানিয়েছেন, টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে তার বয়সের পার্থক্য ২৫ বছর। তিনি বলেন, ওর বয়স এখন ২৫, আর আমার ৫০।

গত বুধবার (২৭ আগস্ট) ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এক মামলায় প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাটি সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার লায়লা আখতার ফরহাদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা হয়েছিল। এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়। পরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লায়লা।

লায়লাকে চেনেন না- মামুনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে লায়লা বলেন, চিনতে না পারাটাই স্বাভাবিক। কারও সঙ্গে দ্বন্দ্ব তৈরি হলে অনেক সময় পরিচিত মানুষকেও অচেনা মনে হয়। তিনি যদি সত্যিই চিনতে চাইতেন, তাহলে আমাদের সুন্দর সম্পর্কটা বজায় থাকত। কিন্তু তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন। উদ্দেশ্য পূরণ হওয়ার পর চলে গেছেন। তাই এখন আর মনে রাখার দরকার মনে করেননি।

প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আগে বাগদত্তা ছিল।

মামুনের মা দাবি করেছেন যে, তারা নাকি ভাই-বোন ছিলেন- এমন প্রশ্নের জবাবে লায়লা বলেন, আপনারা যদি ২০২২ সালে তার মায়ের বক্তব্য দেখেন, সেখানে আমাকে প্রিন্স মামুনের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। এখন যদি পাঁচ বছর পর ভাই-বোন দাবি করা হয়, সেখানে আমার বলার কিছু নেই।

আরেক প্রশ্নে সাংবাদিকরা জানতে চান, কেন তিনি সবসময় কম বয়সীদের টার্গেট করেন। জবাবে লায়লা বলেন, টার্গেট শব্দটা আসলে সঠিক নয়। প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্কের আগেই আমি বিবাহিত ছিলাম, আর আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় ছিলেন। তবে হ্যাঁ, বলতে পারেন যাদের সঙ্গে ভিডিও করি তারা তুলনামূলকভাবে কম বয়সী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X