কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুদণ্ডের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

জাতিসংঘ বলছে, তেহরান শাস্তির এই পদ্ধতিকে ব্যবহার করছে সমাজকে ভয় দেখানো ও দমন করার হাতিয়ার হিসেবে, যা সংখ্যালঘু ও অভিবাসীদের ওপর বেশি প্রভাব ফেলছে।

প্রতিবেদনে জানানো হয়, শুধু জুলাই মাসেই ১১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গত বছরের একই সময়ের দ্বিগুণ। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত সাতটি প্রকাশ্য ফাঁসি কার্যকর করা হয়েছে। সর্বশেষ কার্যকর করা হয় ১৯ আগস্ট ফারস প্রদেশে।

জাতিসংঘের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, প্রকাশ্য মৃত্যুদণ্ড মানব মর্যাদার চরম অবমাননা এবং বিশেষ করে শিশুদের ওপর ভয়াবহ মানসিক প্রভাব ফেলে।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে আরও ১১ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে আছেন, যাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে ইরানি মুজাহিদিন-ই-খালক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং পাঁচজনের বিরুদ্ধে ২০২২ সালের উইমেন, লাইফ, ফ্রিডম আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

আবারও ইরানকে সব মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, মৃত্যুদণ্ড জীবনের অধিকারের পরিপন্থি এবং ভুল রায় কার্যকরের বড় ঝুঁকি তৈরি করে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X