ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

সিরিজ জয়ের বিশ্বাস ডাচ অধিনায়কের

সিরিজ জয়ের বিশ্বাস ডাচ অধিনায়কের

টি-টোয়েন্টি সংস্করণে নেদারল্যান্ডস অন্যরকম এক দল। নিজেদের সেরা দিনে যে কাউকেই হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে তারা। বিশ্বকাপের মতো মঞ্চেও এমন অনেক চমক দেখানোর সুখকর স্মৃতি আছে স্কট এডওয়ার্ডসদের। এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে তারা। শুরুতেই হুংকার দিল সিরিজ জেতার। আত্মবিশ্বাসের সঙ্গেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বললেন, সিরিজ জেতার বিশ্বাস আছে তার।

ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডাচরা। ভারতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ থেকেই তাদের প্রস্তুতি শুরু বলা যায়। তবে বাংলাদেশের প্রস্তুতিটা আপাতত এশিয়া কাপকে সামনে রেখেই। পরিসংখ্যানের দিক থেকে আবার নেদারল্যান্ডসের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। শক্তি, সামর্থ্য কিংবা অভিজ্ঞতা তো আছেই। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে এগিয়ে থেকেই খেলবেন লিটন দাসরা। এখন পর্যন্ত আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে পাঁচ দেখার চারটিতেই হেরেছে সফরকারীরা। একবার জিতেছিল সেটাও ২০১২ সালে। অর্থাৎ এক যুগের বেশি সময় আর জেতা হয়নি তাদের। এর পরও ডাচ অধিনায়ক আত্মবিশ্বাস নিয়েই বললেন, ‘অবশ্যই বিশ্বাস করি, সিরিজ জিততে পারব।’। গতকাল সিলেটে সিরিজ ঘিরে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, ‘প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি, ভালো ক্রিকেট খেলব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে।’

বুধবার ঢাকায় এসে সিলেটে পৌঁছায় নেদারল্যান্ডস। কন্ডিশন সম্পর্কে জানার সুযোগ সেভাবে হয়নি। অনুশীলনও তেমন করার সুযোগ নেই। দুদিন পরই খেলতে নামতে হবে তাদেরকে। তারপরও এভাবেই নাকি অভ্যস্ত তারা। এডওয়ার্ডসই বলছেন সে কথা, ‘বেশিরভাগ সময় এভাবেই আমরা সিরিজের জন্য প্রস্তুতি নিই, দুটি বা তিনটি দিন অনুশীলনের সুযোগ থাকে। আমাদের অনেকেরই এ অভিজ্ঞতা আছে। উপমহাদেশে আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে, তা নিয়ে আসব। নতুনদের জন্যও দ্রুত শিখতে হবে প্রস্তুতি নেওয়া। অবশ্যই সিরিজটা কঠিন। বাংলাদেশে এসে তাদের বিপক্ষে খেলতে গিয়ে অনেকেই ভুগেছে।’

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ডস। যদিও সেটা ছিল ভিন্ন সংস্করণ। তবে এ সময়ে দুই দলের মধ্যে আরও পার্থক্য এসেছে বলে মনে করেন ডাচ অধিনায়ক। সেই স্মৃতি যে খুব বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে না, সেটাও অকপটে মেনে নিলেন তিনি, ‘হ্যাঁ’ ও ‘না’ দুটিই। এটি ভিন্ন সংস্করণ ও কন্ডিশন; কিন্তু ম্যাচ জেতা সব সময় আত্মবিশ্বাস জোগায়। দুটি দলই অনেক বদলে গেছে এখন (দুই বছর আগের তুলনায়)। আমরা আত্মবিশ্বাসী এবং সিরিজটার দিকে তাকিয়ে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X