স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:০১ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতটা হয়ে রইল লিটন দাসের। মাত্র ২৬ বলে বিস্ফোরক ৫৪ রানের ইনিংস খেলে দলকে এনে দিলেন ৮ উইকেটের জয়। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানের এক বিশেষ রেকর্ড—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক অর্ধশতকের মালিক এখন দুজন। সাকিব ও লিটন, দুজনের ঝুলিতেই সমান ১৩টি ফিফটি।

সাকিব যেখানে ১২৯ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছেন, সেখানে লিটন করেছেন মাত্র ১০৯ ম্যাচেই। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১০৮ ইনিংসে লিটনের সংগ্রহ ২,৩৪৬ রান, গড় ২৩.০০, আর স্ট্রাইক রেট ১২৫.৯২। তার ব্যাট থেকে এসেছে ২২৭টি চার ও ৭৩টি ছক্কা।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই লিটনের ঝোড়ো ব্যাটিং শুধু রেকর্ডের পাতায় নতুন সংযোজনই করেনি, বরং দলকে এগিয়ে দিয়েছে তিন ম্যাচের সিরিজে। অধিনায়ক হিসেবে তার এই ইনিংস বাংলাদেশকে এক প্রকার সহজ জয় এনে দিয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে টপ-অর্ডারে লিটনের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রেকর্ড ছোঁয়া ইনিংস শেষে সেটি আরও একবার স্পষ্ট হলো। সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে এখন সুযোগ দ্বিতীয় ম্যাচেই ট্রফি নিশ্চিত করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X