চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না’

সহযোগী সদস্য সম্মেলনে বক্তব্য দেন মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : কালবেলা
সহযোগী সদস্য সম্মেলনে বক্তব্য দেন মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা খুনের সঙ্গে জড়িত, সেসব ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচনই উৎসবমুখর বা গ্রহণযোগ্য হবে না।

শনিবার (৩০ আগস্ট) বায়েজিদ থানায় ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত নয়ার হাট স্থানীয় কমিনিটি সেন্টারে এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, দেশে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হলে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বর্তমান সরকার যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, তা মাত্র লোক দেখানো হবে যদি এসব মূল সমস্যা সমাধান না করা হয়।

সহযোগী সদস্য সম্মেলনে ওয়ার্ড আমির নুরুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি জাফর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের ও বায়েজিদ থানা আমির জাকির হোসাইন।

সম্মেলনে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমির মাওলানা ফজলুল কাদের, থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, থানা সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর ও থানা কর্মপরিষদ সদস্য হাফেজ রবিউল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X