বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:৩১ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

জয়সূচক গোলের পর ফার্নান্দেজের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়সূচক গোলের পর ফার্নান্দেজের উল্লাস। ছবি : সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে থাকা ম্যাচে অবশেষে হাসি ফুটল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মুখে। ইনজুরি টাইমের ৯৭তম মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ঠান্ডা মাথার পেনাল্টি এনে দিল প্রিমিয়ার লিগে তাদের মৌসুমের প্রথম জয়। শনিবার নবাগত বার্নলিকে ৩-২ গোলে হারিয়ে কিছুটা হলেও চাপ কমালেন রুবেন আমোরিম।

সপ্তাহের মাঝামাঝি লিগ টু দল গ্রিমসবির বিপক্ষে ক্যারাবাও কাপে লজ্জাজনক হারের পর প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন ইউনাইটেড কোচ আমোরিম। তাই বার্নলির বিপক্ষে এই ম্যাচ ছিল বাঁচা–মরার লড়াই। খেলাও শুরু হয় দাপটের সঙ্গেই। ২৭ মিনিটে ক্যাসেমিরোর হেডার ক্রসবারে লেগে ফিরে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে জালে জড়ালে লিড নেয় ইউনাইটেড।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ছবিটা। লাইল ফস্টারের গোল করে সমতায় ফেরে অতিথিরা। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিক–অফের পরপরই দারুণ এক আক্রমণ সাজিয়ে গোল করেন ব্রায়ান এমবেউমো, যিনি কয়েকদিন আগেই গ্রিমসবির বিপক্ষে টাইব্রেকারে মিস করেছিলেন গুরুত্বপূর্ণ পেনাল্টি।

কিন্তু গোলকিপার আলতাই বায়িন্দিরের ভুলে আবারও ধাক্কা খায় ইউনাইটেড। শট ফসকে গিয়ে জেডন অ্যান্থনির সামনে চলে আসা বল ঠেকাতে পারেননি তিনি, আর সেখান থেকেই দ্বিতীয়বার সমতায় ফেরে বার্নলি।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই নাটকীয় বাঁক। স্টপেজ টাইমে আমাদ দিয়ালোর জার্সি টেনে ধরেন অ্যান্থনি। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চরম চাপের মুহূর্তে এগিয়ে আসেন ব্রুনো ফার্নান্দেজ। ফুলহ্যামের বিপক্ষে আগের পেনাল্টি মিস করা এই পর্তুগিজ মিডফিল্ডার এবার ভুল করেননি—তার জোরালো শটেই নিশ্চিত হয় ৩–২ গোলের জয়।

জয়ের পরও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না আমোরিম। মৌসুমের প্রথম জয় হলেও ইউনাইটেডের খেলা এখনও ছন্দহীন, গোলকিপারের একের পর এক ভুলও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে সমর্থকরা শেষ বাঁশি বাজতেই গর্জে ওঠেন, তাদের প্রিয় দলের প্রতি বিশ্বাসের বার্তা দিয়ে।

প্রিমিয়ার লিগে দিনের অনান্য ম্যাচে জয় পেয়েছে চেলসি, সান্ডারল্যান্ড, বোর্নমাউথ ও এভারটন। গোলশূন্য ড্র হয়েছে নিউক্যাসল ও লিডসের ম্যাচ। তবে গত সপ্তাহে ম্যানসিটিকে হারানো টটেনহ্যাম হেরে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X