স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:২২ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়লেন লিটনরা

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে ডাচরা থেমে যায় ১৩৬ রানে। এরপর লিটন দাসের অগ্নিঝরা ইনিংস আর সাইফ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। হাতে থাকে ৩৯ বল—টি-টোয়েন্টিতে বল বাকি থাকার হিসাবে এটাই বাংলাদেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ বড় জয়।

বাংলাদেশের সর্বোচ্চ বড় জয় এসেছিল গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যেখানে ৫০ বল হাতে রেখে জিতেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ৪৮ বল হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে জয়। এবার ডাচদের বিপক্ষে সেই তালিকায় নতুন সংযোজন হলো।

ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক লিটন দাস। ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে তিনি পৌঁছে যান এক বিশেষ মাইলফলকে—টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির তালিকায় সাকিব আল হাসানের পাশে। দুজনের ঝুলিতেই এখন সমান ১৩টি অর্ধশতক। লিটনের ইনিংসে আসে ৬টি চার ও ২টি ছক্কা।

রান তাড়ার শুরুতেই পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ২ ওভারেই যোগ করেন ২৫ রান। ইমন ৯ বলে ১৫ রান করে ফিরলেও তানজিদ খেলেন ২৪ বলে ২৯ রানের কার্যকর ইনিংস। লিটন-তানজিদের জুটিতেই কার্যত ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। এরপর সাইফ হাসান ১৯ বলে অপরাজিত ৩৬ রান করে শেষটা রাঙান, ইনিংসে ছিল ৩ ছক্কা ও ১ চার।

এর আগে বল হাতে আলো ছড়ান তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, হয়ে ওঠেন ম্যাচসেরা। মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসানও ছিলেন মিতব্যয়ী।

নেদারল্যান্ডসের পক্ষে তেজা নিদামানুরু সর্বোচ্চ ২৬ রান করেন। ম্যাক্স ও’ডাউড (২৩), টিম প্রিঙ্গল (১৬) ও আরিয়ান দত্ত (১৩) কিছুটা লড়লেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয় ডাচরা।

অসাধারণ ব্যাটিং-বোলিং সমন্বয়ে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রমাণ করল, তারা এশিয়া কাপের আগে কতটা প্রস্তুত। আর সেই সঙ্গে রেকর্ডের পাতায় নতুন করে জায়গা করে নিল লিটন-তাসকিনদের নাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X