মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:২২ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

টানা তিন জয়ে লা লিগার শীর্ষে রিয়াল

মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ‍ছবি : সংগৃহীত
মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ‍ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখনো অপরাজিত রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এক গোল পেছনে থেকেও ঘুরে দাঁড়িয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচে রিয়াল জয় পেলেও নাটকীয়তার অভাব ছিল না। রিয়ালের তিন-তিনটি গোল বাতিল হয়েছে ভিএআরের সিদ্ধান্তে। কিলিয়ান এমবাপ্পে প্রথমবার গোলশূন্য থাকলেও আরদা গুলের আর ভিনিসিয়ুস জুনিয়রের পরপর দুই মিনিটের আঘাতেই তিন পয়েন্ট নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের জন্য।

ম্যাচে অবশ্য প্রথমে রিয়াল পিছিয়ে পড়ে। ১৮ মিনিটে কর্নার থেকে অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে লড়াই জিতে অপ্রত্যাশিতভাবে বল পিঠে লেগে জালে পাঠান মায়োর্কার ভেদাত মুরিকি। সেটিই ছিল এ মৌসুমে রিয়ালের জালে প্রথম গোল। বার্নাব্যুতে নেমে আসে হালকা চাপা অস্বস্তি। কিন্তু ৩৭ মিনিটে দ্রুত নেওয়া কর্নার থেকে ডিন হুইসেনের বুদ্ধিদীপ্ত হেডার ঠেকিয়ে দেওয়ার পর গোলের একেবারে সামনে বল পেয়ে নিখুঁত ফিনিশ করেন আরদা গুলের। মিনিট পার হতেই ফেদেরিকো ভালভার্দে বল কেড়ে নিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের কাছে পৌঁছে দেন, আর ব্রাজিলিয়ান উইঙ্গার ঠান্ডা মাথায় শট নিয়ে জাল খুঁজে নেন। মুহূর্তেই ১-০ থেকে ২-১।

ম্যাচে এমবাপ্পে দুবার বল জালে পাঠালেও দুবারই অফসাইডের কারণে গোল পাননি। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তানতুনোর শট ফেরত এলে গুলের রিবাউন্ডে গোল করলেও হাতে বল লাগার কারণে সেটিও বাতিল হয়। ৬২ মিনিটে আলভারো কারেরাস গোললাইন ক্লিয়ারেন্সে রিয়ালকে রক্ষা করেন। শেষদিকে কিছুটা চাপ নিলেও মায়োর্কা আর সমতায় ফিরতে পারেনি। রিয়াল মাদ্রিদ এ জয়ের মাধ্যমে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল, আর মায়োর্কা ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্টেই আটকে রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X