স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৯ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচনাতেই দুর্দান্ত জয় তুলে নিলো টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় এনে দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস তুলেছিল ১৩৬ রান। উইকেট ব্যাটিং সহায়ক হলেও মাঠে নেমে আসে শিশির, যা বোলারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবু শুরুর দিক থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস তাই স্পষ্ট করে তাদের কৃতিত্ব দিয়ে বলেন, ‘শিশির বড় ফ্যাক্টর ছিল, কিন্তু আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন, ফিজ আর সাইফ সবাই নিয়ন্ত্রণে রেখেছে। শুধু রিশাদ কিছুটা সমস্যায় পড়েছিল, কারণ বল গ্রিপ করা কঠিন হয়ে গিয়েছিল। তবে সামগ্রিকভাবে বোলিং ছিল অসাধারণ।’

চেজে নেমে ঝোড়ো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ইমন আউট হওয়ার পর লিটনের সঙ্গে গড়ে ওঠে ৬৬ রানের জুটি। তানজিদ ২৯ রানে ফিরে গেলে লিটন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অধিনায়ক, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩তম অর্ধশতক। এর মাধ্যমে তিনি সমান হয়ে গেলেন সাকিব আল হাসানের রেকর্ডের।

শেষ দিকে সাইফ হাসান খেলেন ঝোড়ো ইনিংস—১৯ বলে ৩৬ রান, যেখানে ছিল তিনটি ছক্কা। ফলে ৩৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১০

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১১

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১২

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৩

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৫

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৭

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৮

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৯

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

২০
X