ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

প্রশংসা কুড়াচ্ছেন তাসকিন-শরিফুলরা

প্রশংসা কুড়াচ্ছেন তাসকিন-শরিফুলরা

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ-একাদশে তিনজন করে বিশেষজ্ঞ পেসার ও স্পিনার। তবে বোলারদের নেওয়া ৮ উইকেটের সবকটি নিলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। দারুণ বোলিং করলেও উইকেটশূন্য থেকেছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদরা। বাংলাদেশের পেস ত্রয়ীই যে এখন পর্যন্ত এশিয়া কাপে পুরো দলের পারফরম্যান্সের সেরা প্রতিবিম্ব, পরিসংখ্যানই বলছে সে কথা। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের দৌড়েও পাকিস্তানের পরই বাংলাদেশ পেসারদের অবস্থান। তাদের ধারেকাছেও নেই বাকি চার দলের পেসাররা। বিশেষ করে ভারতের পেস ত্রয়ীর চেয়েও অনেকখানি এগিয়ে তারা। আর এমন দুর্দান্ত বোলিংয়ের প্রশংসাও কুড়াচ্ছেন তাসকিন-শরিফুল-হাসানরা।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নকে ফিরিয়ে ইনিংসের শুরুটা করেছিলেন হাসান। তবে শেষটা করলেন তাসকিন; ৯৩ রান করা ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে ডিপ থার্ডম্যানে ক্যাচবন্দি করেন ডানহাতি এ পেসার। এতেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংসও। তবে বাংলাদেশ পেসাররা যে দুর্দান্ত বল করেছেন, সেটি আরও একবার মনে করিয়ে দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার ও বর্তমানে এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে থাকা সঞ্জয় মাঞ্জেরেকার। এক টুইট (বর্তমান এক্স) বার্তায় তাসকিনদের প্রশংসায় ভাসিয়ে তিনি লিখেছেন, ‘এবারের এশিয়া কাপে বাংলাদেশের পেস আক্রমণ সত্যিই মুগ্ধকর। তিনজন মানসম্মত বোলারের মধ্যে আছেন শরিফুল, তাসকিন এবং বোকা বানাতে দক্ষ হাসান মাহমুদ।’ শুধু মাঞ্জেরেকারই নন, ধারাভাষ্য কক্ষের অন্য সদস্যদেরও পুরো ইনিংসজুড়ে তাসকিন-শরিফুলদের উন্নতি নিয়ে কথা বলতে দেখা গেছে। এবারের টুর্নামেন্টে প্রশংসা করার মতোই পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশ পেসাররা।

টুর্নামেন্টে গতকাল শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের তালিকার দুইয়ে ছিলেন তাসকিন। সমান ৯ উইকেট নিয়ে ইকোনমি ও গড়ে এগিয়ে থাকায় তাসকিনের ওপরে ছিলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তাসকিনের পরের দুজন আবার পাকিস্তানের নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। পাঁচে আছেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল। উইকেট সংগ্রহের দিক থেকে বাংলাদেশি পেসাররা কতটা সফল, সেটি ছোট একটা পরিসংখ্যানেই ফুটে উঠেছে। ৩ ম্যাচ খেলা পাকিস্তানের নেওয়া মোট উইকেটের মধ্যে সবচেয়ে বেশি ২৪টি উইকেট নিয়েছেন হারিস-নাসিমরা। স্বাভাবিকভাবেই সেখানেও দুইয়ে তাসকিন-হাসানরা। একাদশে অভিজ্ঞ সাকিব-মিরাজদের মতো বিশেষজ্ঞ স্পিনাররা নিয়মিত থাকার পরও ৪ ম্যাচে এখন পর্যন্ত ২৫ উইকেটের মধ্যে ২০টিই নিয়েছেন তারা। এতেই দেখা যায়, কতটা সাফল্যের সঙ্গে পারফর্ম করছেন তাসকিনরা।

শুধু তাই নয়, ২০১৯ বিশ্বকাপের পর থেকেই পেস বোলিংয়ে চোখে পড়ার মতো উন্নতি করেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, গড় ও ইকোনমিতে পাকিস্তানের পরই সবচেয়ে সফল বাংলাদেশের পেস অ্যাটাক। সাম্প্রতি দেশে কিংবা বিদেশে খেলা বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টেও তার ছাপ রেখেছেন তারা। লাহোরের ব্যাটিংবান্ধব উইকেটে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে অল্প পুঁজির ম্যাচে পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে প্রশংসা করেছিলেন বাংলাদেশ অধিনায়কও। তাসকিন-শরিফুলদের হারিস-নাসিমদের সঙ্গে তুলনা করে সাকিব বলেছিলেন, ‘পাকিস্তানের মতো আমাদের বোলাররাও কয়েক বছর ধরে ভালো বোলিং করছে।’ তাসকিনরা যে ভালো করছেন, তা এখন তাদের পারফরম্যান্স দেখলেও বোঝা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১০

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১১

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১২

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৩

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৪

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৬

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৭

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৮

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৯

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

২০
X