ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

মুকুট ধরে রাখলেন সাকলাইন

মুকুট ধরে রাখলেন সাকলাইন

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। ৯ ম্যাচে তার সংগ্রহ ছিল সাড়ে আট পয়েন্ট। প্রতিভাবান এ দাবাড়ুর এটি টানা দ্বিতীয় জুনিয়র শিরোপা। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অংশগ্রহণ না করায় সাকলাইনের পথটা পরিষ্কারই ছিল। মুকুট ধরে রাখার পর এ দাবাড়ু বলেছেন, ‘গতবারের তুলনায় এবারের কাজটা সহজ ছিল। মনোযোগ ও ফর্ম দুটো ভালো ছিল। ফলে তেমন কষ্ট হয়নি।’ উদীয়মান দাবাড়ু সাকলাইন মোস্তফা সাজিদ জাতীয় উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছিলেন। সে আসরের পরই হলো জুনিয়র চ্যাম্পিয়নশিপ। ফলে ছন্দটাও দারুণ ছিল। ব্যক্তিগত এমন অর্জনের চেয়ে খেতাব অর্জনের দিকেই বেশি মনোযোগ এ দাবাড়ুর, ‘আমার আন্তর্জাতিক নর্ম নেই। দ্রুত আন্তর্জাতিক মাস্টার হওয়ার লক্ষ্য আমার। এজন্য বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ প্রয়োজন। দাবা ফেডারেশন রাশিয়ান কোচ এনেছে। এজন্য ধন্যবাদ জানাই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X