রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

রংপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য। ছবি : কালবেলা
রংপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য। ছবি : কালবেলা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। পাসের হার নেমে এসেছে মাত্র ৫৭ দশমিক ৫ শতাংশে—যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে এই হতাশাজনক ফলাফলের মধ্যেও রংপুর ক্যাডেট কলেজ দেখিয়েছে উজ্জ্বল সাফল্যের নজির।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর রংপুর ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৪ জন ও মানবিক বিভাগে দুজনসহ মোট ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকল শিক্ষার্থীই জিপিএ ৫ অর্জনের মাধ্যমে শতভাগ সাফল্য অর্জন করেছে।

এদিকে ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সকলের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এইচএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ তাদের অভিনন্দন জানান।

রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিক নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে।

কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডল বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ।

তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের ওপর সমান গুরুত্ব প্রদান করা হয়।

এ বছর দিনাজপুর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন, ফেল করেছে ৪৫ হাজার ৩৯ জন। এ বছর পাসের হার ৫৭.৫ শতাংশ এবং ফেল করেছে ৪২.৫ শতাংশ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X