মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ত্রিমুখী সংঘর্ষের দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপভ্যান। ছবি : কালবেলা
ত্রিমুখী সংঘর্ষের দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপভ্যান। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চল এলাকার পঁচিশ মাইলের উত্তরে বড়বাইদ এতিমখানার কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার ভাইঘাটের বাসিন্দা কাজিম উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন (৫০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮) ও মুক্তাগাছা চেচুয়া এলাকার লাইলী বেগম (৫০)। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে।

স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া বলেন, দ্রুত গতির মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পেঁয়াজ ভর্তি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা এই সংঘর্ষে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ বিষয়ে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, দুইজন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নারী-শিশুসহ অন্তত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X