ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

সাবধানী বাটলার জিততে চান

সাবধানী বাটলার জিততে চান

শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে বাস্তবতা মাথায় রাখার পরও জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর এ ম্যাচ দিয়ে থাইল্যান্ড সফর শেষ করবে লাল-সবুজরা। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা যে খেলাই খেলি না কেন জিততে চাইব। আমিও সব ম্যাচ জিততে চাই। সবকিছু বিচার করে বাস্তবতাও মাথায় রাখতে হবে। আমরা থাইল্যান্ডের পর্যায়ে নেই—এটা আমাদের মানতে হবে। তারা খুবই ভালো দল এবং সেটা তারা মাঠেও দেখাবে। আমার মনে হয় দ্বিতীয় ম্যাচে তারা ভিন্ন এক দল মাঠে নামাবে।’

প্রথম ম্যাচ হারের পর কিছু ফুটবলারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিটার বাটলার। এ কোচ দ্বিতীয় ম্যাচের আগে সে প্রসঙ্গে বলেছেন, ‘কিছু খেলোয়াড়ের সঙ্গে আমার আলাদা কথা হয়েছে। তাদের কথাবার্তায় আমি সন্তুষ্ট।’ দ্বিতীয় ম্যাচে নিজেদের পরিকল্পনা সম্পর্কে এ কোচ বলেছেন, ‘আমরা সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছি। কিছু জায়গায় ঘাটতি রয়েছে আমাদের। আমি মনে করি, সেটা পূরণ করতে হবে।’ ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাবেক এ ফুটবলার আরও বলেছেন, ‘আমরা মৌলিক কিছু ভুল করেছি—যেমন প্রথম ৪৫ সেকেন্ডে গোল হজম করা এবং তা সবসময় পাহাড়সম চাপ বয়ে আনে। অনুশীলনে অবশ্য মেয়েদের মানসিকতা খুবই ভালো ছিল। আমি সন্তুষ্ট।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৩

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৪

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৫

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৬

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৭

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৮

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৯

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

২০
X