ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ ম্যাচে অর্জনের হাতছানি

শেষ ম্যাচে অর্জনের হাতছানি

প্রথম ওয়ার্ল্ড কাপ অভিযানে বাংলাদেশ জুনিয়র কেমন করবে—এ নিয়ে সন্দেহ ছিল। টার্ফের লড়াই শুরুর পর বদলে গেছে দৃশ্যপট। হকির প্রতিষ্ঠিত একাধিক দলের বিপক্ষে উজ্জ্বল নৈপুণ্য দিয়ে দৃষ্টি কেড়েছে লাল-সবুজরা। আজ শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয় দিয়ে ইতিবাচকভাবে আসর শেষ করতে চায় বাংলাদেশ।

‘আসরে এখনো পর্যন্ত যে ধারায় খেলেছে বাংলাদেশ, শেষ ম্যাচটা সেভাবেই খেলতে চাই। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আশা করছি ভালো কিছু হবে’—গতকাল চেন্নাইয়ের মাদুরাই থেকে কালবেলাকে বলছিলেন বাংলাদেশ দলের কোচ মো. আশিকুজ্জামান।

দক্ষিণ কোরিয়াকে স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। ৫-৩ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। এ পেনাল্টি কর্নার বিশেষজ্ঞের পাঁচ ম্যাচে ওটা ছিল চতুর্থ হ্যাটট্রিক। ১৫ গোল নিয়ে স্কোরার চার্টের শীর্ষে আছেন বাংলাদেশি তারকা। ৯ গোল নিয়ে গতকাল পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিলেন স্পেনের ব্রুনো আভিলা ও দক্ষিণ কোরিয়ার লি মিন-হাইয়ুক। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল পেলে শীর্ষে থেকে আসর শেষ করার পথটা প্রশস্ত হবে আমিরুলের।

বাংলাদেশ কোচ আশিকুজ্জামান জানিয়েছেন, অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে দলে কোনো চোট নেই। সুস্থ আছেন স্কোয়াডের সব সদস্য। ম্যাচে নিজেদের লক্ষ্য সম্পর্কে সাবেক এ হকি খেলোয়াড় বলছিলেন, ‘সুইজারল্যান্ডের মানের দল অস্ট্রিয়া। প্রস্তুতি ম্যাচে আমরা সুইজারল্যান্ডকে হারিয়েছি। এ ম্যাচে নিজেদের মতো করে খেলতে পারলে ফল ইতিবাচক হবে বলেই বিশ্বাস করি।’

আসরের ‘এফ’ গ্রুপে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলের হার দিয়ে মিশন শুরু করেছিল। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে লাল-সবুজরা। দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল ইসলাম। শেষ গ্রুপ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের সঙ্গে লড়াই করলেও হারতে হয়েছিল ৩-২ গোলে। পরে স্থান নির্ধারণী প্রথম ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সর্বশেষ স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৫-৩ গোলে। দুই প্লে-অফ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।

আজ শেষ ম্যাচে বাংলাদেশের সামনে থাকছে অর্জনের হাতছানি। অস্ট্রিয়াকে হারাতে পারলে বাংলাদেশ পাবে ১৭তম স্থান। তাতে পাবে চ্যালেঞ্জার্স কাপ নামের একটি দলগত ট্রফি। এ ম্যাচ দিয়ে সর্বোচ্চ গোলদাতার স্থান পাকা করার হাতছানি আমিরুল ইসলামের সামনে। শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হতে পারলে মিলবে একটি ব্যক্তিগত পুরস্কার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X