ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

কীভাবে চুরি হলো বিসিবির ২৪ লাখ টাকার মাটি!

ফাইল ছবি
ফাইল ছবি

পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। স্টেডিয়ামের নকশা থেকে শুরু করে নানা কাজের পেছনে প্রায় ৩৫ কোটি টাকার মতো অর্থও ব্যয় করেছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। কিন্তু রাষ্ট্র ক্ষমতার পটপরিবর্তনের পর সবকিছু থমকে গেছে। মাঠের কাজ তো হচ্ছেই না। উল্টো স্টেডিয়ামের লাখ টাকার মাটি চুরির খবর প্রকাশ পাচ্ছে এখন গণমাধ্যমে।

পূর্বাচলে স্টেডিয়ামের অবকাঠামো তৈরির আগেই ঘরোয়া ক্রিকেট চালুর ভাবনা ছিল বিসিবির। সে লক্ষ্যে দুটি মাঠ তৈরির উদ্যোগও নেয় বোর্ড। উইকেট তৈরির জন্য মাটিও কেনা হয়। কিন্তু সরেজমিন দেখা গেল, মাটিতে বিশাল চুরির দেখা মিলল। ২০ হাজার সিএফটি পরিমাণ মাটি কিনেছিল বিসিবি। কিন্তু মাঠে ফেলা হয়েছে মাত্র সাড়ে ৭ হাজার সিএফটি। অর্থাৎ সাড়ে ১২ হাজার সিএফটি মাটি উধাও! যার বাজারমূল্যও প্রায় ২৪ লাখ টাকা। এত মাটি কোথায় গেল—সে প্রশ্নই এখন আলোচনার জন্ম দিল। গতকাল বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট স্টেডিয়াম পরিদর্শনে যান।

সেখানে উপস্থিত গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা আমি শুনেছি (মাটি চুরি)। আমাদের একটি টিমও এসেছিল। আমরা যখন দায়িত্ব পাই তার আগে থেকেই এরকম ঘটনা হচ্ছে বলে শুনেছি। আমি কাগজে দেখেছি যে, মাটি মাপ দিয়ে সাড়ে ৭ হাজার সিএফটি পাওয়া গেছে। প্রায় সাড়ে ১২ হাজার সিএফটি মাটি দেখছি না। আমরা তদন্ত করছি এবং খুব শিগগির একটা তদন্ত কমিটিও করব।’ মাটি চুরি হয়েছে জেনেই বাকি মাটিও ব্যবহার করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ জন্যই (পরিমাণে কম) মাটিটা ব্যবহার করতে চাচ্ছি না। কারণ, ব্যবহার করলে কোনো প্রমাণ থাকবে না। শুনেছি মাটি নাকি অনেক বাজেও আছে, অনেক মাটি পিচে ব্যবহার উপযোগীও না।’ এই মাটি নয়ছয়ে জড়িতদের খুঁজে আনা উচিত জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে সঠিক জিনিসটা বেরিয়ে আসা উচিত—কারা কারা এখানে জড়িত; বাইরের কারা আছে এবং আমাদের কারা কারা জড়িত আছেন, সেটা আমার মনে হয় বের করা উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X