ইসলাম ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রশ্ন : বাড়িতে বাজার করে আনা হাঁস-মুরগি নিয়ে মাঝেমধ্যেই ছোটখাটো তর্ক লেগেই যায়। বিশেষ করে ড্রেসিং করা মুরগি হলে তো কথাই নেই। কেউ বলে, বাজারের ড্রেসিং ঠিক আছে; আবার কেউ দৃঢ়ভাবে বলে, গরম পানিতে চুবিয়ে লোম তোলার এ পদ্ধতি নাকি শরীয়তসম্মত নয়।

এখন আপনার কাছে জানতে চাই, বর্তমানে আমাদের দেশে প্রচলিত হাঁস-মুরগি ড্রেসিং করার পদ্ধতিটি কি শরীয়তসম্মত? ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া যাবে কি?

উত্তর : দোকানগুলোতে সাধারণত যে পদ্ধতিতে হাঁস-মুরগি ড্রেসিং করা হয় তাতে ওই মুরগির গোশত খাওয়া নাজায়েজ বা মাকরূহ হয়ে যায় না। কারণ, এক্ষেত্রে মুরগি বা হাঁস গরম পানিতে যতটুকু সময় চুবিয়ে রাখা হয়, এতে তাদের ভেতরের নাপাকির প্রভাব গোশতে পৌঁছে না। বরং এর দ্বারা শুধু লোমকূপগুলো ঢিলা ও নরম হয়ে যায়।

অবশ্য যদি এত বেশি সময় তপ্ত গরম পানিতে হাঁস-মুরগি চুবিয়ে রাখা হয়, যার ফলে নাপাকির প্রভাব ও গন্ধ গোশতের ভেতর চলে যায়, তাহলে সেক্ষেত্রে ওই মুরগি বা হাঁসের গোশত খাওয়া নাজায়েজ হয়ে যাবে।

আর যেসব হাঁস-মুরগি সাধারণ নিয়মে ড্রেসিং করা হয়, (অর্থাৎ অধিক সময় ফুটন্ত পানিতে চুবিয়ে রাখা হয় না) সেগুলোও রান্না করার পূর্বে ভালোভাবে ধুয়ে পাক করে নেওয়া জরুরি।

উল্লেখ্য, ড্রেসিংয়ের প্রচলিত পদ্ধতি কিছুটা সংশোধনযোগ্য। এতে আপত্তিকর বিষয় রয়েছে।

(আলবাহরুর রায়েক : ১/২৩৯, ফাতহুল কাদির : ১/১৮৬, মাজমাউল আনহুর : ১/৯১)

উত্তর দিয়েছেন

মুফতী নিজাম উদ্দীন আল আদনান

মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X