স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেবেন তামিম

বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেবেন তামিম

দেড় মাসের ছুটিতে আছেন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। আপাতত পরিবারের সঙ্গে ছুটি কাটানো ও চিকিৎসা নেওয়াতেই ব্যস্ত থাকবেন তিনি। ছুটি শেষে আগস্টের মাঝামাঝিতে ফেরার কথা তার। ধারণা করা হচ্ছে, আসন্ন এশিয়া কাপ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বাঁহাতি ওপেনার। তবে অধিনায়কত্বে ফিরবেন কি না, তা নিয়ে এখনো প্রশ্ন থেকে গেছে। গতকাল গণমাধ্যমে প্রকাশ পাওয়া তার বিশেষ সাক্ষাৎকারেও উঠে আসে তেমনই ভাবনা। তামিম বলেছেন, ‘দেশে ফিরে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে বসব, যিনি আমার সরাসরি বস। তার সঙ্গে বসে খুব খোলামেলা ও পরিষ্কার আলোচনা করতে চাই, কেন অবসর নিয়েছিলাম, আমার মাথায় কী চলছিল… ৬-৮ মাস ধরে আমি কেমন অনুভব করছি এবং কেন শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।’ গোপন কথাও বাইরে ছড়িয়ে পড়ে জানিয়ে বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের সামনেই খোলামেলাভাবে বলতে চাই। কারণ, আমাদের এখানে বিস্ময়করভাবে কিছু অপেশাদার জিনিস চলে। পেশাদারিত্ব নিয়ে অনেক কথা হয় আমাদের দেশে; কিন্তু কিছুই গোপন থাকে না। শুধু আমাদের কথা নয়, বোর্ডের অনেক কিছুও। এতে দেখা যায়, ক্রিকেটাররা কিংবা বোর্ড অফিসিয়ালরা অস্বস্তিতে থাকে। মন খুলে কথা বললে টেনশনে থাকতে হয় যে, প্রকাশ হয়ে যেতে পারে।’ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের ওপর আস্থা বেশি তামিমের। তার সঙ্গে বলা কথা বাইরে ছড়ায় না বলেই তামিম বলেছেন, তার সঙ্গে আলোচনার পর যেটাকে ভালো মনে করবেন, সেটাই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X