রাশেদ রাব্বি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগের বাধায় বন্ধ হোস্টেলের কাজ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
ছাত্রলীগের বাধায় বন্ধ হোস্টেলের কাজ

ছাত্রলীগের বাধায় বন্ধ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ও মহিলা হোস্টেলের আসবাব ফিটিং ও সেটিংয়ের কাজ। হোস্টেলগুলোতে আসবাব স্থাপনে ঢাকা থেকে দুই দফা টেকনিশিয়ান পাঠানো হয়। কিন্তু ছাত্রলীগ

কর্মীরা তাদের হুমকি দিয়ে কাজে বাধা দেয়। এ ছাড়া তাদের অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ফলে এসব কাজ বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছে।

গত ৯ জুলাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত অভিযোগ করেন গণপূর্ত ই/এম কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় কলেজ ছাত্রলীগ কর্মীরা বাধা দিয়ে সরকারি কাজ বন্ধ করে দিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না।

এতে আরও বলা হয়, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের অধীনে হোস্টেলে আসবাবপত্র সরবরাহ ও স্থাপন করার কথা। এসব কাজ সম্পন্ন করতে গত ১২ মে ঢাকা থেকে আসবাবপত্র ফিটিংয়ে টেকনিশিয়ান আসেন। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কাজ করতে বাধা দেন। ফলে কাজ বন্ধ রেখে টেকনিশিয়ানরা ঢাকা ফিরে যান। কাজের স্বাভাবিক গতি ফেরাতে ২৩ মে কলেজ অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক এবং ছাত্রলীগের নেতাদের সহযোগিতা চাওয়া হয়। এরপর অবশিষ্ট কাজ শেষ করতে ঢাকা থেকে আবারও টেকনিশিয়ান পটুয়াখালীতে এলে গত ২২ জুন রাত সাড়ে ১১টায় মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মী পরিচয়ে ফোন করে তাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং কাজ না করতে হুমকি দেয়। এখানেই শেষ নয়। ঈদুল আজহার পরে আবার কাজ শুরু করতে গেলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মীরা টেকনিশিয়ানদের আবাসিক হোটেলে গিয়ে মারধর করে, মোবাইল ফোন কেড়ে নেয় এবং কলেজে না ঢুকতে হুমকি দেয়। এতে তারা ভীত হয়ে পড়েন। তারা হোটেলে থাকতেও রাজি হয়নি।

পটুয়াখালী মেডিকেল কলেজের এক শিক্ষক জানান, কলেজ ছাত্রলীগ অনেকদিন ধরেই বেপরোয়া। তারা কলেজ ও হাসপাতাল এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। কলেজ প্রশাসন থেকে শুরু করে কেউই তাদের কিছু বলতে বা নিয়ন্ত্রণ করতে সাহস করে না।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম। তিনি মন্তব্য প্রদানে অনীহা প্রকাশ করে ছাত্রলীগের প্যাডে লিখিত বিবৃতি পাঠান। এতে উল্লেখ করা হয়, আসবাবগুলো নিম্নমানের হওয়ায় তারা টেকনিশিয়ানদের জিজ্ঞাসাবাদ করেন। কোনো ধরনের হুমকি বা অসদাচরণ করা হয়নি। তাদের নাম ব্যবহার করে কেউ তাদের হুমকি বা এ ধরনের কিছু করে থাকলে তার দায়ভার ছাত্রলীগ নেবে না।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান শাহীন বলেন, ছাত্রলীগের ছেলেরা ভীষণ দুষ্টু। তারা হোস্টেলের কাজ বন্ধ করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং হোস্টেল সুপারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অভিযুক্তদের হাজির হতে নির্দেশ দিলে অসুস্থতার অজুহাতে তারা উপস্থিত হয়নি। কিন্তু সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছে। তবে, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X