কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

নির্মাণকাজ উদ্বোধন
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

রাজধানীতে যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর করা হবে নারায়ণগঞ্জের কাঁচপুরে। সেখানে ১২ বিঘা জমির ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছয় মাসের মধ্যে টার্মিনাল যানবাহন রাখার উপযোগী করে গড়ে তোলা হবে। গতকাল বুধবার নির্মাণকাজ উদ্বোধন শেষে এসব কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, এখান থেকে চট্টগ্রাম ও সিলেটের ১৬টি জেলায় গণপরিবহন চলাচল করবে।

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান বলেন, ঢাকা শহর থেকে পর্যায়ক্রমে টার্মিনালগুলো সরাতে হবে।

সড়ক ও জনপথ বিভাগের যে জায়গায় কাঁচপুর বাস টার্মিনাল নির্মিত হচ্ছে, এখান থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১ হাজার যাত্রীবাহী বাস চলাচল করবে। এই বাসগুলো ঢাকার বাইরে চলে এলে যানজট ৩০ শতাংশ কমে আসবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন। করপোরেশনের সিইও মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১০

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১১

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১২

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৩

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৪

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৫

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৬

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৭

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৯

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

২০
X