কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৭ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

কোটি টাকার পুরস্কার পেল অধিকার

কোটি টাকার পুরস্কার পেল অধিকার

মানবাধিকার রক্ষায় তিন দশকের নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড লাভ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (টিএফডি) বুধবার এ ঘোষণা দেয়। এই পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ মার্কিন ডলার। অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খান বর্তমান সরকারের গণপূর্ত ও শিল্প উপদেষ্টা।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, অ্যাডভোকেসি এবং সরকারের স্বচ্ছতা পর্যবেক্ষণ ছাড়াও নাগরিক অধিকার রক্ষা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উন্মোচন করে আসছে। হয়রানি, কারাদণ্ড এবং নজরদারির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার সমর্থনের জন্য অধিকারকে চলতি বছর এ পুরস্কার দেওয়া হয়েছে।

টিএফডি জানিয়েছে, এই পুরস্কারের সঙ্গে অধিকার একটি ট্রফি এবং এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা পাবে, যা তাদের ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদার করবে বলে মনে করছে টিএফডি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলম / কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান

সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা

সিদ্ধিরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের 'মনের কথা'য় থাকছে পরামর্শ

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

১০

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

১১

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

১২

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

১৪

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

১৫

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

১৬

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

১৭

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

১৮

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

১৯

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

২০
X