কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

দুদক কমিশনার হলেন সাবেক সচিব আছিয়া খাতুন

দুদক কমিশনার হলেন সাবেক সচিব আছিয়া খাতুন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আছিয়া খাতুন। গতকাল মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৬(১) ধারা অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন। তার বেতন-ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হাইকোর্টের বিচারপতির সমান হবে। আছিয়া খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব অবস্থায় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

কমিশনার মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হচ্ছেন আছিয়া খাতুন। ২০১৮ সালের ২ জুলাই কমিশনে যোগ দেওয়া মোজাম্মেল হকের মেয়াদ ১ জুলাই শেষ হবে। কমিশনার নিয়োগে গত এপ্রিলে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে সভাপতি করে চার সদস্যের বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X