কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০১:৪১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ
জামায়াতের দোয়া মাহফিল

সাঈদীর শূন্যতা পূরণ হবে না

সাঈদীর শূন্যতা পূরণ হবে না

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগের এ দোয়া মাহফিল হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সাঈদী সরকারের অবিচারের শিকার হয়েছেন। তার শূন্যতা কোনো দিন পূরণ হবে না। তিনি দুইবারের এমপি ছিলেন; কিন্তু কারাভ্যন্তরে সে ধরনের চিকিৎসা পেতেন না। তার হার্ট অ্যাটাক হয়েছিল, পাঁচটি রিং পরানো ছিল। নিয়মানুযায়ী, আবারও হার্ট অ্যাটাকের পর তাকে বারডেম হাসপাতালে নেওয়ার কথা ছিল। সেটা না করে সময়ক্ষেপণ হয়েছে। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রেও অবহেলা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

দোয়া মাহফিলে অনলাইনে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সুধী, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ, মাওলানা যাইনুল আবেদীন, সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাঈদীর ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী, আবদুস সবুর ফকির, হেলাল উদ্দিন, দেলওয়ার হোসাইন, কামাল হোসাইন, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা আবু ফাহিম, আবদুস সালাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X