ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন রমজানে সৌদি আরবে ইতিকাফ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি নাগরিক নন এমন ব্যক্তিদের ইতিকাফে বসতে হলে অবশ্যই তাদের স্পন্সর (কাফিল) থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত নতুন একটি নীতিমালার অংশ, যেখানে সৌদি ও অ-সৌদি—সব মুসল্লিকেই মসজিদ কর্তৃপক্ষের কাছে আগাম নিবন্ধন করতে হবে ইতিকাফ পালনের জন্য।

নতুন নিয়মে বলা হয়েছে, প্রবাসী বা প্রবাসী পরিচয়ে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের ক্ষেত্রে ইকামা (বসবাস অনুমতিপত্র) আইন অনুযায়ী কাফিলের লিখিত সম্মতি প্রদর্শন বাধ্যতামূলক। এই সম্মতিপত্র ছাড়া সংশ্লিষ্ট মসজিদে ইতিকাফের নিবন্ধন সম্পন্ন করা যাবে না।

এ ছাড়া নিবন্ধনের সময় সব ইতিকাফকারীর ব্যক্তিগত তথ্য যাচাই করবেন মসজিদ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই নিয়ম দেশের সব মসজিদের জন্য সমভাবে প্রযোজ্য হবে।

এর আওতায় পড়ছে পবিত্র মক্কায় মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী; যেখানে প্রতি বছর রমজানের শেষ দশ দিনে ইতিকাফে অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ইতিকাফ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও আইনি কাঠামোর মধ্যে আনতে চায় সৌদি কর্তৃপক্ষ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরম্যাশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X