কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

সেনাপ্রধানের প্রশংসাপত্র পেলেন ৭ সদস্য

সেনাপ্রধানের প্রশংসাপত্র পেলেন ৭ সদস্য

প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র পেয়েছেন সেনাবাহিনীর ৭ সদস্য। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পেয়েছেন ১৪ জন সদস্য। গতকাল রোববার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পুরস্কার বিজয়ীদের হাতে প্রশংসাপত্র, ক্রেস্ট ও সনদ তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। এ ছাড়াও বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করতে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উঁচু মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের এই স্পৃহা সবার জন্য পাথেয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যের এ ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন।

বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর সর্বমোট ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন। সেনাবাহিনীতে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া’ এবং ‘জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার’ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১০

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১১

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১২

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

১৩

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৪

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

১৫

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

১৬

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১৭

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১৮

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

২০
X