কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরাসরি অপরাধী আখ্যা দিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করার হুঁশিয়ারি দিয়েছেন।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক কঠোর বার্তায় তিনি খামেনি ও বর্তমান শাসনব্যবস্থাকে ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ী করেন।

জর্ডানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় পাহলভি দাবি করেন, ইরানে গত কয়েক দশকে শিশু ও তরুণসহ ১০ হাজারের বেশি ইরানির মৃত্যুর জন্য খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা দায়ী। তিনি বলেন, এক ফোঁটা রক্তও হিসাবের বাইরে যাবে না এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই দায়মুক্তি পাবে না।

রেজা পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি নেতাদের বিচারের উদাহরণ টেনে বলেন, খামেনি ও তার সহযোগীদেরও ইরানি জাতির আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এই ক্ষেত্রে কোনো ক্ষমা কিংবা পিছু হটার সুযোগ থাকবে না।

ইরানের জনগণের উদ্দেশে পাহলভি বলেন, তারা একা নন। তিনি নিহতদের স্মরণে শোকাহত হলেও জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার দাবি, গণপ্রতিরোধ ইতোমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়ে বর্তমান শাসনব্যবস্থা ভাঙনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি বলেন, ভয়ের রাজনীতি দিয়ে আর দেশ শাসন করা সম্ভব নয় এবং জাতীয় ঐক্য ও সাহসই হবে পরিবর্তনের মূল শক্তি।

রেজা পাহলভি সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার ভাষ্য, আসন্ন আন্দোলন আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও দৃঢ় হবে। তিনি তেহরানসহ পুরো ইরান পুনর্দখলের কথা উল্লেখ করেন।

তিনি এই আন্দোলনকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের নাম ইতিহাস ও সামষ্টিক স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। একই সঙ্গে তিনি মুক্ত ইরানের উদযাপনের দিন খুব দূরে নয় বলে প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X