কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

সংসদের ২৪তম অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ রোববার শুরু হচ্ছে। বিকেল ৫টায় বসবে এ অধিবেশন। তার আগে বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। কত কার্যদিবস এ অধিবেশন চলবে, তা চূড়ান্ত হবে বৈঠকে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে থাকবেন।

গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

জানা গেছে, এ অধিবেশন খুব সংক্ষিপ্ত হতে পারে। জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হবে এবং এর ওপর সাধারণ আলোচনা শেষে প্রস্তাবটি গৃহীত হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন ওই দিনের জন্য স্থগিত রেখে মুলতবি করা হবে। তবে পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এ অধিবেশনে আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ উত্থাপিত হচ্ছে না বলে জানা গেছে।

এদিকে সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক আদেশে শনিবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষেধ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এ ৯০ দিন গণনা শুরু হবে। আর আগামী অক্টোবরের শেষ ভাগে চলতি সংসদের শেষ অধিবেশন বসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১০

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১১

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১২

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৩

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৪

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৫

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৬

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৮

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৯

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

২০
X