আবুল হাসান, গাজীপুর
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঘুমন্ত সায়মাকে রেখে যান কাজে, ফিরে পেলেন লাশ

পরিবারে মাতম
ঘুমন্ত সায়মাকে রেখে যান কাজে, ফিরে পেলেন লাশ

ছোট্ট মেয়েকে হারিয়ে পাগলপ্রায় গাজীপুরের বাসিন্দা শাহ আলম। সোমবার ভোরে অফিসের কাজে বরিশাল যাওয়ার সময় সায়মা ছিল ঘুমিয়ে। দুপুরের দিকে দুর্ঘটনার খবর পেয়ে এসে খুঁজতে থাকেন মেয়েকে। পরে রাতে সিএমএইচ হাসপাতালের মর্গে খুঁজে পান আদরের সন্তানের দগ্ধ মরদেহ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মারা যায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা। গতকাল মঙ্গলবার গাজীপুরের বিপ্রবর্থা এলাকায় বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার রাতে হাসপাতালে বোনের মরদেহ শনাক্ত করে সম্প্রতি ওই স্কুল থেকেই এএসসি পাস করা শাহ আলমের ছেলে সাব্বির। শাহ আলমের দুই ছেলেমেয়ের মধ্যে সায়মা ছিল ছোট।

বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরির সুবাদে পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন শাহ আলম। শোকার্ত কণ্ঠে তিনি বলেন, ‘রোববার রাতেও মেয়ে আমার বুকে উঠে চুমু খেয়েছে। সোমবার সকালে ওকে ঘুমের মধ্যে রেখেই অফিসের কাজে বরিশাল যাই। দুর্ঘটনার খবর শুনে জানতে পারি আমার মেয়েকেও পাওয়া যাচ্ছে না। ফিরে এসে দিনভর মেয়েকে খুঁজেছি, পরে রাতে পেলাম আমার চোখের মণির নিথর দেহ!’

মরদেহ সকালে এলাকায় পৌঁছালে স্বজনরাসহ এলাকাবাসীর ঢল নেমে আসে। স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে ওঠে। শোকস্তব্ধ পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন খুঁজে পাচ্ছেন না কেউ।

তবে এ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে পুরোনো বিমান দিয়ে যেন আর কোনো প্রশিক্ষণ দেওয়া না হয়—এমনটাই দাবি জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X