বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',9,2)' at line 1
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

বগুড়ায় এসআইকে পিটিয়ে আসামি ছিনতাই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন থানা পুলিশের এক এসআই। এ সময় তারা হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। জাহাঙ্গীর আলম নামে ওই এসআই ওসির অনুমতি ছাড়া নিজের বিট ছেড়ে অন্য এলাকায় গিয়ে এ হামলার শিকার হন। গত সোমবার সন্ধ্যায় ছিনতাই আসামি খোকন রায়কে মধ্যরাতে গ্রেপ্তার করা গেলেও হ্যান্ডকাপটি উদ্ধার হয়নি। খোকন রায় উপজেলার মড়িয়া হিন্দুপাড়ার রাজকুমার ওরফে খোকা রায়ের ছেলে। গোলাবাড়ি বাজারে তার ওষুধের দোকান রয়েছে। তার বিরুদ্ধে ট্যাপেন্টাডল নামে নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে দুটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, এসআই জাহাঙ্গীর উপজেলার কাগইল ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে আছেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি এএসআই ইউসুফ আলী ও কনস্টেবল শাহাদৎকে সঙ্গে নিয়ে হিন্দুপাড়ায় গিয়ে খোকনকে আটক করেন।

গ্রামবাসী জানান, খোকনের স্বজন আটকের কারণ জানতে চাইলে এসআই জাহাঙ্গীর বলেন, তার কাছে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। সেই ট্যাবলেট দেখতে চাইলে এসআই তা দেখাতে পারেননি। এতে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে এএসআই ইউসুফ ও কনস্টেবল শাহাদৎ মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। পরে গ্রামের লোকজন এসআই জাহাঙ্গীরকে মারধর করে হ্যান্ডকাপসহ খোকনকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই জাহাঙ্গীরকে উদ্ধার করে।

স্থানীয় পরিমল রায় বলেন, পুলিশ খোকনকে আটক করলেও তার কাছে কিছুই পায়নি। তারপরও তাকে হ্যান্ডকাপ পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে ছিনিয়ে নেয়। গাবতলী থানার ওসি সনাতন সরকার বলেন, এসআই জাহাঙ্গীর আমাকে বা থানার ডিউটি অফিসারকে না জানিয়ে মাদক উদ্ধারে অন্য বিটে যান। সেখানে এ ঘটনা ঘটে। মাদক উদ্ধারের ঘটনায় খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে এসআই জাহাঙ্গীর আলম বলেন, খোকন রায়কে আটকের পর তার কাছে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X