গজনবী হাওলাদার, দৌলতখান (ভোলা)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে ছুটতে হয় জেলা সদরসহ অন্যান্য বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬ জন, যার মধ্যে একজন অনুমতিবিহীন ছুটিতে আছেন। এর বাইরেও দু-একজন প্রায়ই ছুটিতে থাকেন। ফলে প্রতিদিন শত শত রোগীর চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক রোগী সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা ভোলা সদর হাসপাতালে যাচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, চিকিৎসক না থাকায় তাদের অনেক সময় নার্স ও সহকারী মেডিকেল অফিসারের ওপর নির্ভর করতে হয়। তারা যথাসাধ্য চেষ্টা করেন চিকিৎসা দিতে; কিন্তু সব রোগীকে একসঙ্গে দেখভাল করতে পারছেন না। জরুরি রোগীদের কারণে অন্য রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছেন না। এমন অবস্থা চলছে দীর্ঘদিন ধরেই। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় স্থানীয়রা ভোগান্তির মধ্যে পড়ছেন। বাধ্য হয়ে তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। এতে রোগীদের সময় ও অর্থ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যাদের সামর্থ্য নেই, তারা চিকিৎসার বাইরেই থেকে যাচ্ছেন।

স্থানীয়রা আরও জানিয়েছেন, চিকিৎসক সংকটের কারণে নার্স ও স্টাফদের ওপর দায়িত্বের চাপ অতিরিক্ত বেড়ে গেছে। অনেক সময় তাদেরও ক্লান্তি ও মানসিক চাপ দেখা দেয়। আবার রোগীরা চিকিৎসা না পেয়ে ঘরেই অসুস্থ অবস্থায় অপেক্ষা করতে বাধ্য হন। স্থানীয়রা আশা করছেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, যাতে দৌলতখানবাসী স্বাভাবিক স্বাস্থ্যসেবা পায়। রোগীদের ভোগান্তি কমে আসে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তবে এখনো স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন। শুধু আশ্বাস নয়, সময়মতো পদক্ষেপ না নিলে রোগীদের ভোগান্তি আরও বাড়বে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নয়ন চন্দ্র রায় বলেন, হাসপাতালে প্রতিদিন প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসা দিতে হয়। চিকিৎসক সংকটের বিষয়টি এরই মধ্যে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। খুব শিগগির চিকিৎসক নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, চিকিৎসক সংকটের কারণে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ পেলে দ্রুত এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X