কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক শক্তি ‘সীমাহীনভাবে’ বাড়ানোর নির্দেশ কিমের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন। একই সঙ্গে তিনি দেশের পারমাণবিক যুদ্ধক্ষমতা ‘সীমাহীন ও ধারাবাহিকভাবে’ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সমুদ্রপথ ধরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন কিম জং উন।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক প্রতিরোধক্ষমতার নির্ভরযোগ্যতা নিয়মিত পরীক্ষা করা ‘দায়িত্বশীল পদক্ষেপ’। কিম জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় পারমাণবিক যুদ্ধশক্তি আরও শক্তিশালী করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে নতুন বছরের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ওই কংগ্রেসে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তারা সতর্ক করেছে, বছরের শেষ দিকে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

এর আগে কিম জং উন নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনও পরিদর্শন করেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনা উত্তর কোরিয়ার জন্য হুমকি। এর জবাব দেওয়া হবে। তথ্যসূত্র : আলজাজিরা।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X