কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে ইসরায়েল, নারাজ আরব লিগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে আরব লীগ। রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে জানায়, এই পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করবে।

আরব লীগের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই স্বীকৃতি রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতি বা উত্তর সোমালিয়ার বন্দরগুলোর কাছে সামরিক ঘাঁটি স্থাপনের আশঙ্কাও রয়েছে।

আরব লিগ সোমালিয়ার ফেডারেল সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে জানায়, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা সোমালিয়ার অধিকার। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ এবং আরব লীগ সনদের আলোকে আত্মরক্ষার অধিকারও সোমালিয়ার রয়েছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহির যৌথ ঘোষণার মাধ্যমে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। তবে এখনো এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক স্বীকৃতি পায়নি।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন সোমালিয়ার রাজধানী মোগাদিশু ও সোমালিল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা সোমালিয়ার ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা সম্মানের ওপর জোর দিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X