কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাটি আকাশে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটে। এন্সট্রম এফ-২৮এ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এন্সট্রম ২৮০সি মডেলের আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্রতিটি হেলিকপ্টারে শুধু পাইলটই ছিলেন। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টার দুটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচে নামতে দেখা যায়। ঘটনাটি ছিল খুবই ভয়াবহ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে তদন্ত করবে। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং দৃশ্যমানতাও ভালো ছিল বলে জানা গেছে।

সূত্র : এপি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X