সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে পৃথক অভিযানে এক লাখ টাকা অর্থদণ্ড

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা বাজার, ৫নং সয়ার ইউনিয়ন ও ২নং কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছা. আসমা উল হুসনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন।

জানা গেছে, উপজেলার খিয়ার জুম্মা বাজার নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার প্রাক্কালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় জনৈক ব্যক্তির নিকট মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার অর্থদণ্ডাদেশ ও সয়ার ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উর্বর স্তর কাটার (অবৈধভাবে মাটি উত্তোলন) দায়ে মো. রশিদুল ইসলামকে (৩৬) ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ এবং অর্থদণ্ডের সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়াও উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর এলাকার চাকলা ঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম বা বালু উত্তোলন কাজে জড়িত কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলন না করার বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, উপজেলার কয়েকটি এলাকায় মোট ৩টি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সঠিক রাখার নিমিত্তে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X