ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

শাহ নুরুল কবীর শাহীন। ছবি : কালবেলা
শাহ নুরুল কবীর শাহীন। ছবি : কালবেলা

দীর্ঘ ৪৩ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার পর দলটির সব পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন। সম্প্রতি তিনি বিএনপি মহাসচিব বরাবর একটি লিখিত আবেদনের মাধ্যমে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। আবেদনে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণের কথা স্পষ্ট করেন।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, শাহ নুরুল কবীর শাহীন ১৯৯৬ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। টানা চার দশকের বেশি সময় ধরে দলের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন জাতীয় পর্যায়ের দায়িত্বেও ছিলেন তিনি। শাহ নুরুল কবীর শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় এনে দেশের বৃহৎ এ রাজনৈতিক দলের সব কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগপত্রের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। আমার পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। দলীয় মনোনয়ন না পেয়ে শাহ্ নূরুল কবীর শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক এ নেতার পদত্যাগে ঈশ্বরগঞ্জসহ ময়মনসিংহ-৮ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X