চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাউজানে চূড়ান্ত প্রার্থী গোলাম আকবর খোন্দকার

রাউজানে চূড়ান্ত প্রার্থী গোলাম আকবর খোন্দকার। ছবি : সংগৃহীত
রাউজানে চূড়ান্ত প্রার্থী গোলাম আকবর খোন্দকার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) চূড়ান্ত মনোনয়নের বিষয়টি কালবেলাকে নিজেই নিশ্চিত করেছেন গোলাম আকবর খোন্দকার। তিনি বলেন, দল আমার প্রতি আস্থা ও মূল্যায়ন দুটিই করেছে।

এর আগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এই আসনে প্রার্থী করায় দলের একাংশের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অন্যদিকে মনোনয়ন না পাওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খোন্দকার ও তার সমর্থকরা হতাশ হয়েছেন। তবে তারা কেউ এ বিষয়ে মুখ খোলেননি। গোলাম আকবর খোন্দকার ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রাউজানে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম আকবর খোন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে রাউজানকে ঐক্যবদ্ধ ও শান্তিপ্রিয় জনপদ হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করে বিএনপি। এ আসনে মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুঁইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষ নেতা। ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X