বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০২:৫০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ
কিউএস র‌্যাঙ্কিং

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশ

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪ প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তালিকার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

প্রকাশিত তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যার মধ্যে ১১টি পাবলিক এবং ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও এশিয়ার মধ্যে অবস্থান ১৪০তম। ২০২৩ সালের তালিকায় ঢাবির অবস্থান ছিল ১৫১তম। সে হিসেবে প্রতিষ্ঠানটি ১১ ধাপ এগিয়েছে।

১৮৭তম স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ১৯১তম নর্থ সাউথ ইউনিভার্সিটি। তালিকায় এবারও সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্বিতীয় অবস্থানে দ্য ইউনিভার্সিটি অব হংকং।

প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে এই র‌্যাঙ্কিং তৈরি হয়। এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়। ২০০৯ সাল থেকে প্রতি বছর এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করছে কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X