কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা লাক্রোয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার গণভবনে সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লাক্রোয়া ও ক্যাথরিন পোলার্ড। ছবি : পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার গণভবনে সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লাক্রোয়া ও ক্যাথরিন পোলার্ড। ছবি : পিআইডি

অস্থিতিশীল দেশগুলোতে অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লাক্রোয়া ও ক্যাথরিন পোলার্ড। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এ ছাড়া বৈঠকে তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, নারীর নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জাতিসংঘ সফলভাবে শান্তিরক্ষা অভিযানের ৭৫ বছর পূর্ণ করেছে বলেও বৈঠকে বিশ্বসংস্থাটির দুই কর্মকর্তা উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিরক্ষা মিশনে অবদান রেখে আসছে। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য পাঠানো দেশ। বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশনে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি নারী-পুরুষ নিযুক্ত রয়েছেন। ক্যাথরিন পোলার্ড যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা ও শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যৌন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। তার সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X