কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

৫% স্টক ও ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন ইউসিবির

ডিজিটাল প্ল্যাটফর্মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডিজিটাল প্ল্যাটফর্মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারহোল্ডারদের অনুকূলে ৫% স্টক লভ্যাংশ এবং ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন করেছে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

গতকাল সোমবার ব্যাংকটির ৪০তম বার্ষিক সাধারণ সভা থেকে গত ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করা হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন রয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান; পরিচালক বজল আহমেদ; নুরুল ইসলাম চৌধুরী; রোক্সানা জামান; আফরোজা জামান; মুহাম্মদ শাহ আলম; কনক কান্তি সেন; মাসুমা পারভীন এবং স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী ও প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী। এ ছাড়া ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফারুক আহাম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস। এ সময় ইউসিবির চেয়ারম্যান বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করতে থাকবে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সব প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X