কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

দিরাইয়ের ওসি নৌকায় ভোট চাচ্ছেন

দিরাইয়ের ওসি নৌকায় ভোট চাচ্ছেন

সুনামগঞ্জের দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর হয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে গতকাল বুধবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। অভিযোগে তিনি বলেছেন, ওসি ইখতিয়ার সম্প্রতি বদলি হয়ে এসেই এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

লিখিত অভিযোগে জয়া সেনগুপ্তা বলেন, ওসি ইখতিয়ার নানা কৌশলে ভোটার ও তার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন, হয়রানি করছেন। নাশকতাকারী ও পুলিশের ওপর আক্রমণকারী হিসেবে অভিযুক্ত করে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছেন। কোনো কোনো ভোটারকর্মীকে থানায় ডেকে নিয়ে নৌকার পক্ষে কৌশলে ভোট চাচ্ছেন।

অভিযোগে তিনি আরও বলেন, অনেককেই ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন এবং ভোট না দিলেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমনিতেই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বিজয়ী হবেন বলে ভোটারদের কৌশলী বার্তা দিচ্ছেন। এতে করে সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়াও ভোটার উপস্থিতি কম হওয়াসহ উৎসবমুখর নির্বাচন না হওয়ার উপক্রম হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ভারী বৃষ্টি ও উজানের পানিতে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

‘রোনালদো না খেললেই ভালো হতো’

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১০

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১১

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১২

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৪

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৫

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১৬

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

১৭

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

১৮

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

১৯

পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী, এক দিনেই আটক ১৫

২০
X