সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

সিলেটে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল নেমেছে। ছবি : কালবেলা
সিলেটে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল নেমেছে। ছবি : কালবেলা

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভায় মানুষের ঢল নেমেছে। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সরেজমিনে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে এ দৃশ্য দেখা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

তারেক রহমানের এ ঐতিহাসিক আগমন ও জনসভাকে ঘিরে সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আম্বরখানা, দরগাহ গেইট ও চৌহাট্টা পয়েন্ট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মী রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নিতে দেখা যায়।

সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমানকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছে নানা ব্যানার। ব্যানারগুলোতে দলের স্লোগান, শুভেচ্ছাবার্তা এবং তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। অনেক জায়গায় নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ দুই দশক পর দলের শীর্ষ নেতার সিলেট আগমন তাদের জন্য এক আবেগঘন মুহূর্ত। তারা আশা করছেন, এই জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনীতি ও বিএনপির ভবিষ্যৎ আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিকে জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সব মিলিয়ে, ২১ বছর পর তারেক রহমানের সিলেট আগমন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আসন্ন জনসভাকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X