কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার

পাকিস্তানের পতাকা ও মানচিত্র। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পতাকা ও মানচিত্র। ছবি: সংগৃহীত

পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত মিলেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল) নতুন খনির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ খনির সন্ধান মিলেছে।

বুধবার (২১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিশে ওজিডিসিএল জানায়, কোহাট জেলার বারাগজাই এলাকায় অবস্থিত অনুসন্ধানী কূপ বারাগজাই এক্স-০১ (স্ল্যান্ট) থেকে দৈনিক প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮ দশমিক ১৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমসিএফডি) প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের বরাতে জানানো হয়, সামানা সুক ও শিনাওয়ারি গঠনে পরিচালিত সফল কেসড হোল ড্রিল স্টেম টেস্ট-০৩–এর পর এই আবিষ্কার নিশ্চিত করা হয়।

ওজিডিসিএল জানায়, একই কূপে এক মাসের মধ্যে এটি তৃতীয় তেল-গ্যাস আবিষ্কার। চলতি মাসের শুরুতে ডাটা ফরমেশন থেকে একটি আবিষ্কারের কথা জানানো হয়। এর আগে গত মাসে প্রথম আবিষ্কারের ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, এই আবিষ্কার দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়ক হবে এবং ওজিডিসিএলের যৌথ অংশীদার ও দেশের হাইড্রোকার্বন মজুত বৃদ্ধি করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের মধ্যে বারাগজাই কূপে হওয়া আবিষ্কারগুলো থেকে মোট প্রায় ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল প্রতিদিন যোগ হয়েছে। এটি পাকিস্তানের বর্তমান দৈনিক দেশীয় তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

এর আগে গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে অনুসন্ধানের জন্য পাঁচটি তেল ও গ্যাস চুক্তি স্বাক্ষর করে। এসব প্রকল্পে অংশ নিচ্ছে মারি এনার্জিস, ওজিডিসিএল, পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড, ফাতিমা পেট্রোলিয়াম, গভর্নমেন্ট হোল্ডিংস লিমিটেড এবং তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও)।

এছাড়া গত নভেম্বরে পাকিস্তান সরকার ৪০টি অফশোর ব্লক নিলামে তোলে। এসব নিলামে চারটি কনসোর্টিয়ামের কাছ থেকে ২৩টি দরপত্র পাওয়া যায়। এসব কনসোর্টিয়াম অনুসন্ধান পর্যায়ে প্রায় ৮ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাণিজ্যিক উৎপাদন শুরু হলে সর্বোচ্চ ১০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X