কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীতে জামায়াতসহ ইসলামী দলের বিক্ষোভ

সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা এবং মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও সম্মিলিত ইসলামী দলগুলো। একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। গতকাল শুক্রবার এসব কর্মসূচি পালিত হয়।

জামায়াতের বিক্ষোভ: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে গতকাল বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, আল কোরআনের যে কোনো ধরনের অবমাননা বিশ্ব মুসলিম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। সুইডেন সরকারকে অবিলম্বে অপরাধীকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, জিয়াউল হাসান, মুহিব্বুল্লাহ, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, ছাত্রশিবিরের সালাহউদ্দীন, আসাদুজ্জামান, আব্দুর রহিম প্রমুখ। সমাবেশ শেষে আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়।

সম্মিলিত ইসলামী দলগুলোর বিক্ষোভ: কোরআন পোড়ানোর অপরাধে সুইডেনকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে সম্মিলিত ইসলামী দল সমূহ। ৪৬টি ইসলামী দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী দলগুলোর উদ্যোগে গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাজলিসে সাদরাতের সদস্য আবু তাহের জিহাদী। আরও ছিলেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি ড. খলিলুর রহমান মাদানী, আহমদ আলী কাসেমী, ড. মুফতি আবুল ইউছুফ খান, আজিজুর রহমান আজিজ, লুৎফর রহমান, শাহ আব্দুল্লাহ সিদ্দিকী, মোশাররফ হোসাইন, হাফেজ শফিকুল ইসলাম, ড. আব্দুল মান্নান, আব্দুস সবুর মাতুব্বর প্রমুখ।

বিক্ষোভ মিছিলে আবু তাহের জিহাদি বলেন, সুইডেন কোরআন শরিফ পোড়ানো ও অবমাননা করে চরম বেয়াদবি করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: সুইডেনে কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে গণদোয়া করেছে ইসলামী আন্দোলন। গতকাল বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে দোয়া করা হয়। এর আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ দেন। এতে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম।

এ ছাড়া ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিসসহ কয়েকটি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X