মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

গোপালপুরে বেপরোয়া যমুনা নদীর বালুদস্যুরা

হুমকির মুখে ৪৫০ কোটি টাকার বাঁধ
গোপালপুরে বেপরোয়া যমুনা নদীর বালুদস্যুরা

যমুনা নদীর বামতীরঘেঁষা ভুয়াপুর-তারাকান্দি সড়কটি ব্যবহৃত হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবেও। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় শত শত কোটি টাকা ব্যয়ে ভুয়াপুর-তারাকান্দি সড়ক রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা দাবি করেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া জলকপাট থেকে গুলিপেচা, মাঝে ভুয়াপুর উপজেলার জগৎপুরার ৩ কিলোমিটার অংশে অন্তত ১০টি স্থানে বাঁধঘেঁষে বসেছে বালু বিক্রির অবৈধ ঘাট। দিনরাত বাঁধের ২০ মিটার কাছেই শক্তিশালী একাধিক ভেকু বসিয়ে ১০ চাকার ডাম্প ট্রাকে বালু উত্তোলন করে অবাধে বিক্রি করা হচ্ছে। এই অংশে নদীর তীর সড়ক লাগোয়া হওয়ায় বাঁধটি অত্যন্ত ঝুঁকিতে রয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরাও।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিন শত শত লাইসেন্সবিহীন ভারী ডাম্প ট্রাকে ওভারলোডে বালু পরিবহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। সংস্কারের এক বছর পার না হতেই নলিন থেকে গোপালপুর উপজেলা সদরে যাওয়ার সড়কের একাধিক স্থানে গর্ত সৃষ্টি হচ্ছে। অবাধে এসব ট্রাক চলাচল করায় গোপালপুর শহরে যানজটও বাড়ছে।

গত বছর বালুবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত হন নলিন বাজারের ব্যবসায়ী হাকিম, ভেঙ্গুলা গ্রামের টিটু, জগৎপুরা গ্রামের আ. রশিদ এবং পঙ্গুত্ব বরণ করেন কামদেববাড়ী গ্রামের গৃহবধূ বানেছা বেগম, শিশু রাণুসহ অজ্ঞাতপরিচয়রা। তখন অবৈধ বালুবাহী ট্রাক বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন গুলিপেচা গ্রামবাসীসহ স্থানীয়রা। প্রতিবাদ সমাবেশ করে নলিন বাজারের ব্যবসায়ীরা এবং মানববন্ধন করে গোপালপুর উপজেলা নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীরা।

নলিন গ্রামের বাসিন্দা মানিক মিয়া বলেন, বাঁধঘেঁষে বালু তোলার কারণে প্রতিনিয়ত নদী পূর্ব দিকে সরে আসছে, এতে বাঁধটি অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। বালু কেটে বড় বড় গর্ত করায় আমরা ফসল আবাদ করতে পারছি না।

স্থানীয় বাসিন্দা খলিল মিয়া জানান, এসব ঘাট মালিকরা অত্যন্ত প্রভাবশালী। এত টাকার বাঁধ ঝুঁকিতে ফেলে বালু উত্তোলন করছে, অথচ প্রশাসন নামমাত্র অভিযান পরিচালনা করে। তারা চলে যাওয়ার পরপরই আবার বালু উত্তোলন শুরু হয়। এতে বেড়িবাঁধটি হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে গেলে টাঙ্গাইলের কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষ ও ফসলি জমির ক্ষতিসাধন হবে।

সত্যতা স্বীকার করে হেমনগর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা বলেন, ১০ চাকার ডাম্প ট্রাকের ওভারলোডে সড়কের ব্যাপক ক্ষতিসাধিত হচ্ছে। আমি উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় বিষয়গুলো উপস্থাপন করেছি।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আমি এই থানায় যোগদানের পর কোনো বালু ট্রাকে দুর্ঘটনার কোনো অভিযোগ আসেনি।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ৫টির বেশি অভিযানে জরিমানা ও এক্সক্যাভেটরের চাবি জব্দ করা হয়েছে। চালক না থাকায় এক্সক্যাভেটরগুলো জব্দ করা যায়নি। বালুবাহী অবৈধ গাড়ি বন্ধে এবং বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন মোবাইল ফোনে বলেন, প্রশাসন একাধিক অভিযান পরিচালনা করেছে। বিষয়টি দেখতে সরেজমিন যাবেন বলে তিনি কালবেলাকে জানান।

গণমাধ্যমে প্রকাশিত সূত্রে জানা যায়, প্রথমে শাখারিয়া-সোনামুই পর্যন্ত ২০০ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরবর্তী সময়ে নলিন বাজারের দক্ষিণ থেকে তাড়াই-গাড়াবাড়ি পর্যন্ত বর্ধিত করে ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়। উত্তরে পিংনা পর্যন্ত যমুনা নদীর বামতীর সংরক্ষণ কাজ করা হয়।

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেমনগর কলেজ মাঠে এক জনসভায় অংশ নিলে ভুয়াপুর-তারাকান্দি সড়ক রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জোরালো দাবি ওঠে। পরবর্তীতে সময়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাঁধটি নির্মাণ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X