শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
মাহমুদুল হাসান
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

অন্ধকারে অনিয়মের তদন্ত প্রতিবেদন

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
অন্ধকারে অনিয়মের তদন্ত প্রতিবেদন

রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের নানা অনিয়ম নিয়ে গত বছর ৭ নভেম্বর কালবেলায় একটি সংবাদ প্রকাশিত হয়। ‘ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ; অনিয়ম যেখানে নিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরকে সভাপতি করে অধিদপ্তরের বেসরকারি মেডিকেল কলেজ বিভাগের সহকারী পরিচালক ডা. উপল সিজারকে সদস্য সচিব এবং মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৭ ডিসেম্বর সরেজমিন মেডিকেল কলেজ ঘুরে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। এরপর কেটে গেছে নতুন বছরের অন্তত আড়াই মাসের বেশি সময়। কিন্তু প্রতিবেদনের আলোকে কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এর আগে বিদেশি শিক্ষার্থীর আসনে দেশি শিক্ষার্থী ভর্তি, মেধাতালিকায় নেই এমন শিক্ষার্থী নাম নিবন্ধনের জন্য প্রেরণ, নিরাপত্তা তহবিলের টাকা তুলে নেওয়া, প্রাক্তন অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি, বেসরকারি মেডিকেল কলেজে নীতিমালা অনুযায়ী শিক্ষক, অবকাঠামো ও অন্যান্য সুবিধাদি না থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলেজ পরিদর্শক দপ্তর গত বছরের ৬ জুন সুনির্দিষ্টভাবে ১৩টি বিষয়ে জানতে চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে একটি চিঠি দেয়। কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ সন্তোষজনক জবাব দিতে পারেনি। কলেজে কর্মরত একাধিক চিকিৎসক ও শিক্ষার্থী জানান, অনিয়মের তদন্ত প্রতিবেদনের আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই কম।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রের তথ্যমতে, বিদেশি শিক্ষার্থী কোটায় তিনজন দেশি শিক্ষার্থী ভর্তি প্রস্তাব, সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি এবং ফান্ডের টাকা তছরুপ বিষয়ে গঠিত তদন্ত কমিটিতে কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছিল না। অডিট এক্সপার্ট ছিল না। তাই দুটি বিষয়ে কোনো বিশ্লেষণ করা সম্ভব হয়নি। তবে বিদেশি শিক্ষার্থী কোটায় তিনজন দেশি শিক্ষার্থী ভর্তির প্রস্তাব বিষয়ে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তবে এখন কোনো ব্যবস্থা নেয়নি অধিদপ্তর।

জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুববর কালবেলাকে বলেন, আমরা নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিয়েছি। এরপর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না তা আমার জানা নেই।

এ বিষয়ে জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিঞাকে

ফোন করা হয় এবং খুদেবার্তা পাঠানো হয়; কিন্তু তিনি সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১০

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১১

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১২

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৩

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৪

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৮

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৯

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০
X