কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০২:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

রোববার ট্রেইনি চিকিৎসকদের মহাসমাবেশ

রোববার ট্রেইনি চিকিৎসকদের মহাসমাবেশ

বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণাও দিয়েছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আগামী রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। গতকাল সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির যে ঘোষণা এসেছে, আমরা এতে সন্তুষ্ট নই। সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো করার দাবিতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন স্যারের সঙ্গে কথা আজও (গতকাল) বলেছি। বেতন-ভাতা বৃদ্ধির জন্য তিনি পরে মিটিং করার জন্য সম্মত হয়েছেন। তিনি চান আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হোক।

ডা. জাবির বলেন, অন্য চিকিৎসক নেতাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল স্যারের সঙ্গে কথা হয়েছে। তারা সবাই চান, আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হোক। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব। তিনি আরও বলেন, ভাতা বৃদ্ধির বিষয়ে একটি মিটিং হওয়ার সম্ভাবনা আছে। তবে শনিবারের মধ্যে যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা না আসে, রোববার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X