পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০২:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
ভাণ্ডারিয়া পৌর নির্বাচন

৪০ বছর পর আ.লীগের দখলে জেপির দুর্গ

৪০ বছর পর আ.লীগের দখলে জেপির দুর্গ

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ গতকাল সোমবার বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ফাইজুর ৯ হাজার ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট। ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জাতীয় পার্টির স্থানীয় সাংসদ ও পিরোজপুর জেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের মধ্যে। কয়েকদিন ধরেই এ পৌর নির্বাচন নিয়ে ব্যাপক শোরগোল চলছিল। এই আসনে চার দশক ধরে রাজত্ব করছেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থীরাই। সেখানে এবার আসনটির ভাণ্ডারিয়া পৌরসভায় জেপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দেয় আওয়ামী লীগ। এর পেছনে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। যেখানে নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হয় নৌকার প্রার্থী। এতে দীর্ঘবছর পর দুর্গ হিসেবে পরিচিত ভাণ্ডারিয়া পৌরসভা হাতছাড়া হলো জেপির। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২২ হাজার ৪১৫। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট দেন ভোটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X