ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ঝালকাঠিতে একই পরিবারের তিনজনকে নির্যাতন ছাত্রলীগ নেতার

চুরির অভিযোগ
ঝালকাঠিতে একই পরিবারের তিনজনকে নির্যাতন ছাত্রলীগ নেতার

ঝালকাঠিতে একই পরিবারের তিনজনকে অবরুদ্ধ রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে। মোবাইল ফোন চুরির অভিযোগে গত রোববার থেকে তাদের আটকে রেখে নির্যাতন করা হয়। গতকাল বৃহস্পতিবার ঘটনা জানাজানি হয়।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন শহরের কলাবাগান এলাকার বলাই কর্মকার, তার স্ত্রী রাধা রানী কর্মকার ও মেয়ে সুবর্ণা (১২)। বলাই কর্মকার শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষম নন, রাধা রানী গৃহপরিচারিকার কাজ করেন ও সুবর্ণা তৃতীয় শ্রেণির ছাত্রী।

খবর পেয়ে ঘটনার তিন দিন পর গত বুধবার ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

নির্যাতনের শিকার বলাই কর্মকার বলেন, আমার স্ত্রী রাসেলের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। বেতন কম হওয়ায় তার বাসায় কাজ ছেড়ে দেয়। রাসেলের একটি মোবাইল ফোন হারিয়ে গেলে আমার মেয়েকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। ভয়-ভীতি দেখালে আমার মেয়ে মোবাইল ফোন চুরির কথা স্বীকার করে। পরে মোবাইল ফোন ফেরত না দিতে পারায় রাসেল ও তার স্ত্রী মিলে আমাদের তিনজনকে চার দিন ধরে মারধর করে বাড়িতে আটকে রাখে। রাসেলের স্ত্রী আমার স্ত্রীর নিম্নাঙ্গে আঘাত করে। আমার স্ত্রী এখন দাঁড়াতে পারছি না।

তবে অভিযুক্ত সৈয়দ রাসেল বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সুবর্ণা আমার মোবাইল ফোন চুরি করেছে; কিন্তু আমি বা আমার স্ত্রী তাদের মারধর করিনি।

ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমাউন কবির সাগর বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নির্যাতনের বিষয়টি জানতে পেরেছি। দরিদ্র পরিবারটির সঙ্গে অন্যায় করা হয়েছে। ঝালকাঠি সদর ইউএনও সাবেকুন নাহার বলেন, এক পরিবারের তিনজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে রাধা রানীর নিম্নাঙ্গেও আঘাত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X